সংবাদ শিরোনাম:

আগামী শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:27:38 am, Thursday, 23 January 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) টুঙ্গিপাড়া যাবেন। একই দিন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দও সড়কপথে টুঙ্গিপাড়া যাবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-০১ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতহা পাঠ ও বিশেষ মোনাজাত করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপরে আওয়ামী লীগের এক জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স এলাকা ধোঁয়া-মোছাসহ নানা ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে। এছাড়া, গোপালগঞ্জের প্রবেশদ্বার মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত অসংখ্য গেট বানানো হয়েছে। বিভিন্ন স্থানে ব্যানার-ফেষ্টুন টানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, শুক্রবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান ও মোনাজাতে অংশগ্রহণ করবেন। এরপর বেলা ২টা ২০মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলার সর্বত্র তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আগামী শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশের সময় : 03:27:38 am, Thursday, 23 January 2020