সংবাদ শিরোনাম:

বাবুগঞ্জে ক্রয়কৃত ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদ করে পাকা ভবন তৈরি করছে প্রতিপক্ষ!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:59:13 am, Thursday, 23 January 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি॥  বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের আব্দুর রব শরিফের ভূতেরদিয়া মৌজার ৪১২ ও ৫৩৯ খতিয়ানের ৭৮০ দাগের ক্রয়কৃত ভোগদখলীয় ৫৫.৫০শতক জমি থেকে জোড় পূর্বক উচ্ছেদ করে পাকা ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে ।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবৎ আব্দুর রব শরিফ ক্রয়সূত্রে ওই জমি ভোগ করে আসছে। এ নিয়ে আদালতে প্রতিপক্ষ একই এলাকার রশিদ হাওলাদারে সাথে মামলা চলমান রয়েছে।

২৪ নভেম্বর ২০১৭ইং সালে “ক্রয়কৃত জমি থেকে উচ্ছেদের পায়তারা” শিরোনামে বরিশালের কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশ হয়েছিল। ভুক্তভোগী পরিবার জানান, শেষ পর্যন্ত ওই জমি রশিদ হাওলাদার ও তার প্রবাসি ছেলে শাহীন হাওলাদারসহ সহযোগীরা পেশি শক্তি প্রয়োগ করে পাকা ভবন নির্মান করছে। সাম্প্রতিক এসপি মহাদয়ের নির্দেশে কাজ বন্ধ রাখলেও আবারো বেপরোয়া হয়ে উঠেছে প্রতিপক্ষরা।

জানাযায়, ১৫ জানুয়ারি আব্দুর রব শরিফ বাবুগঞ্জ সহকারি জজ আদালতে বিরোধ পূর্ণ ওই জমি বাটোয়ারা জন্য মামলা দায়ের করেন। মামলা নং-৬। ওই মামালা করার পর থেকেই জমিতে পাকা ভবন তৈরি করতে মরিয়া হয়ে ওঠে রশিদ হাওরাদার ও তার সহযোগীরা।

বিরোধীয় জমিতে কাজ স্থগিত করে কারন দর্শানোর নোটিশ করলে প্রতিপক্ষ দিনে ও রাতের আধাঁরে সহযোগীদের নিয়ে তরিগড়ি করে পাকা ভবনের কাজ করছে বলে জানায় ভুক্তভোগী।

অভিযোগকারি আরো বলেন, প্রতিপক্ষরা ওই জমিতে থাকা টিনের ঘর লোকবল নিয়ে ভেঙ্গে ফেলে এবং দেশীয় অস্ত্র নিয়ে হত্যার হুমকি প্রদান করেন। আইনি সহায়তার জন্য থানায় গেলে আদালতের ব্যাপার বলে এড়িয়ে যায় পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনকারি এএসআই কামাল বলেন, বিষয়টি ওসি স্যারকে জানানো হয়েছে। উভয় পক্ষকে শান্তিস্মৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাবুগঞ্জে ক্রয়কৃত ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদ করে পাকা ভবন তৈরি করছে প্রতিপক্ষ!

প্রকাশের সময় : 02:59:13 am, Thursday, 23 January 2020