সংবাদ শিরোনাম:

ভোলায় তরুণীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:40:53 am, Wednesday, 22 January 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  ভোলা সদর উপজেলায় বসতঘর থেকে ফারিয়া আক্তার দিবা (২১) নামের এক তরুণীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা পৌর নবীপুর ৮নং ওয়ার্ডের শাহজাদা চৌধুরীর বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত ফারিয়া আক্তার দিবা ওই এলাকার শাহজাদা চৌধুরীর মেয়ে ও ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের অতিথি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। জানাযায়, দুপুরের দিকে ফারিয়া আক্তার দিবাকে বাসায় রেখে তার পরিবারের লোকজন অন্য বাসায় দাওয়াতে যায়। পরে সন্ধ্যার দিকে এসে ঘরের ভিতরের আঁড়ার সাথে দিবার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

ভোলা সদর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, ফারিয়া আক্তার দিবার গলার গিছন দিকে দাগ রয়েছে এবং একটি ওড়না দিয়ে তার গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে বলা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় তরুণীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার

প্রকাশের সময় : 01:40:53 am, Wednesday, 22 January 2020