বরিশালের হিজলায় ৪ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের হিজলায় ৪ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

বরিশালের হিজলায় ৪ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান




ভয়েস অব বরিশাল॥ বরিশালের হিজলা উপজেলা হাসপাতাল এলাকার পাশে অবস্থিত ৪ টি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযানে ৪ জনের কারাদণ্ড এবং ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে ২০ জানুয়ারি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

এসময় তার সাথে সহযোগিতায় ছিলেন, সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ নাভেদ এবং ক্যাপ্টেন মোঃ খালেদ ইকবাল এর নেতৃত্বে র্র্যাব ৮ বরিশাল। মোবাইল কোর্টের অভিযানে রেমিডি ক্লিনিককে ৪০ হাজার টাকা জরিমানা এবং এর মালিক পক্ষের খলিলুর রহমানের ২ মাসের কারাদণ্ড ও ল্যাব টেকনিশিয়ান অমৃত কুন্ডকে ১ মাসের কারাদণ্ড, মেডিকেল ফিজিওথেরাপি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা, সান এক্সরের জালালকে ২০ হাজার টাকা এবং এর টেকনিশিয়ান মোঃ জাহিদুল ইসলাম কাফিকে ১ মাসের কারাদণ্ড, সেবা ডায়াগনস্টিকের জাকিরকে ১ মাসের কারাদণ্ড এবং মালিক পক্ষের রুহুল মুন্সীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সঠিক কাগজপত্র না পাওয়া পর্যন্ত এগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে দুটি আইনে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। প্রথমটি মেডিকেল প্রাকটিস বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ৪ জনের কারাদণ্ড এর মধ্যে ১ জনের ২ মাস অপর ৩ জনের ১ মাস করে কারাদণ্ড প্রদান এবং ৪ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD