সংবাদ শিরোনাম:

বস্তি উচ্ছেদের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:17:49 pm, Monday, 20 January 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বস্তিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে এবং স্ব-স্ব স্থানে তাদের জমি বন্দোবস্তসহ ১৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

জেলা বস্তিবাসী ইউনিয়নের ব্যানারে নগরীর পলাশপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে সভাপতিত্ব করেন বস্তিবাসী ইউনিয়নের আহ্বায়ক নূর হোসেন হাওলাদার। এ সময় বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিল, বস্তিবাসী ইউনিয়নের সদস্য সচিব মীর আব্দুল আলীম, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, বস্তিবাসী ইউনিয়নের সদস্য বকুল বেগম প্রমুখ।

বক্তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বস্তি উচ্ছেদের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

প্রকাশের সময় : 06:17:49 pm, Monday, 20 January 2020