সংবাদ শিরোনাম:

তালতলীতে স্বামীর সঙ্গে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ নববধূ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:05:24 pm, Friday, 17 January 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

তালতলী প্রতিনিধি॥  স্বামীর সঙ্গে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হলেন নববধূ চম্পা বেগম। নিখোঁজের ৫দিন অতিবাহিত হলেও এখনো নববধূর সন্ধান মেলেনি।গত ১২ জানুয়ারি বরগুনার তালতলী উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তালতলী থানায় সাধারণ ডায়েরি করেছেন নববধূর বাবা চান মিয়া।

জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি কলাপাড়া উপজেলার চাকামুইয়া ইউনিয়নের গামুরী বুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে বাবুলের সঙ্গে পার্শ্ববর্তী তালতলী উপজেলার কলারং গ্রামের চান মিয়ার মেয়ে চম্পার বিয়ে হয়। এরপর গত ১২ জানুয়ারি রাতে স্বামী বাবুল হাওলাদার শ্বশুরবাড়িতে এসে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নববধূকে নিয়ে যায়। এরপর স্বামী বাবুল ও নববধূ চম্পার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোবাইল ফোনে বাবুলের সঙ্গে তার পরিবারের যোগাযোগ থাকলেও নববধূ কোথায় আছেন এর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।এ দিকে নববধূর বাবা চান মিয়া সিকদার অভিযোগ করে বলেন, জামাতা বাবুল হাওলাদার মেয়ে চম্পাকে বন্ধুর বাড়িতে বেড়াতে নেওয়ার কথা বলে গুম করে রেখেছে। এ ঘটনায় ১৪ জানুয়ারি তালতলী থানায় জামাতা বাবুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন তিনি।

এ বিষয়ে তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, মেয়ের বাবা জামাতার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। দ্রুত মেয়েকে উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তালতলীতে স্বামীর সঙ্গে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ নববধূ

প্রকাশের সময় : 11:05:24 pm, Friday, 17 January 2020