পাথরঘাটায় টমটম ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পাথরঘাটায় টমটম ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২

পাথরঘাটায় টমটম ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২




পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় টমটম ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ মল্লিক ও হাসিব নামে দু’জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে কাকচিড়া ইউনিয়নের খাসতবক এলাকায় এ ঘটনা ঘটে।আহত জাহিদ পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে জয়নাল মল্লিকের ছেলে ও আপর আহত হাসিব জয়নাল মল্লিকের শ্যালক বলে নিশ্চিত করেছেন জাহিদ মল্লিকের ফুফু মুকুল।

 

খোজ নিয়ে জানা গেছে, আজ বিকেলে জাহিদ তার মামা হাসিবকে নিয়ে নানা বাড়ি কাকচিড়া যাওয়ার পথে খাসতবক এলাকার পার্শ্ব রাস্তা থেকে কোনো সংকেত না দিয়ে প্রধান সড়কে ইট টানা টমটম উঠলে তাদের মটরসাইকেলের সাথে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্বজনদের খবর দেয়।

 

আহতদের উদ্ধার করে কাকচিড়া নিয়ে গেলে তাদের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় সেখানের চিকিৎসকের পরামর্শে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD