পিরোজপুরে নদী দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে নদী দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ

পিরোজপুরে নদী দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের কঁচা, সন্ধ্যা ও বলেশ্বরসহ বিভিন্ন নদী দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

রবিবার (১২ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা নদী রক্ষা কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় অবৈধ স্থাপনা সরিয়ে না ফেললে জেলা প্রশাসনকে ভেঙে ফেলার নির্দেশ তিনি।

এ সময় তিনি বলেন, আমি পিরোজপুরে ঘুরে ঘুরে দেখেছি বেশকিছু নদীর পাড়ের জায়গা দখল করে বাড়ি, ব্রিজ, দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠতে। যা সম্পূর্ণ অবৈধ। এর ফলে নদীগুলো নাব্যতা হারিয়ে প্রায় মৃত। যদি কেউ আগামী তিন দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নেয় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরা হয় নদীগুলোর বেহাল অবস্থা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ সরকারি সকল অধিদপ্তরের কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD