সংবাদ শিরোনাম:

মনপুরায় ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না লিজার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:44:18 pm, Wednesday, 30 October 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  ভোলার মনপুরায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় হাবীবা আক্তার সাথী নামে আরও এক ছাত্রী আহত হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত লিজা উপজেলার রামনেওয়াজ ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের মেয়ে। সে মনপুরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে লিজা আক্তার ও মনোয়ারা বেগম মহিলা কলেজের ছাত্রী হাবীবা আক্তার সাথী ক্লাস শেষ করে ভাড়ায় চালিত মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল। এ সময় উপজেলার কাউয়ার টেক নামক এলাকায় আসলে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনজনই পরে আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লিজাকে মনপুরা হাসপাতালে পাঠায়। বাকি দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বিকালের দিকে লিজার অবস্থার অবনতি হলে স্পিডবোটে করে ঢাকায় নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মনপুরায় ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না লিজার

প্রকাশের সময় : 08:44:18 pm, Wednesday, 30 October 2019