বাবুগঞ্জে জমি দখল করে পাকা ভবন নির্মাণে বাধা দেওয়ায় হুমকি! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে জমি দখল করে পাকা ভবন নির্মাণে বাধা দেওয়ায় হুমকি!

বাবুগঞ্জে জমি দখল করে পাকা ভবন নির্মাণে বাধা দেওয়ায় হুমকি!




বাবুগঞ্জ প্রতিনিধি॥  বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশায় গায়ের জোরে ২.১৯ শতাংশ জমি দখল করে পাকা ভবন নির্মাণ ও ২০ হাজার টাকা মূল্যের গাছ কর্তনের অবিযোগ পাওয়া গেছে। শনিবার এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরী করেছে ভুক্তভোগী ফিরোজ তালুকদার। ডায়েরী নং-৭০৯।

সাধারণ ডায়েরী ও অভিযোগ সূত্রে জানাযায়, ১৬ই অক্টোবর পশ্চিম পাংশা গ্রামের মৃতু হাকিম তালুকদারের পুত্র মোঃ ফিরোজ তালুকদারের ওয়ারিশ সুত্রে পাওয়া রবীন্দ্রনগর মৌজার জেএল নং-৫১ এর ২৫৭নং খতিয়ানের ৮৪৪নং দাগে ৯ শতাংশ জমির ২.১৯ শতাংশ জমি একই বাড়ির মৃত আব্দুল হাই তালুকদারের পুত্র বিজিবি সদস্য শহিদুল ইসলাম ওরফে জাহাঙ্গীর ও শাহীন তালুকদার জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মাণ ও বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে। গাছ কর্তনে বাধা দিলে প্রান নাশের হুমকি দিয়েছে বলে জানা গেছে। তাৎক্ষনিক ভুক্তভোগী ফিরোজ তালুকদার এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই নির্মানাধীন কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এবং কাগজপত্র দেখে শালিস মিমাংশার কথা বলে। পুলিশের নির্দেশ উপেক্ষ করে অভিযুক্তরা পাকা ভবনের কাজ চালিয়ে যায় বলে জানা যায়।

অভিযুক্ত শহিদুল ইসলাম গাছ কর্তনের কথা অস্বিকার করে বলেন নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় শালিসের মাধ্যমে মিমাংশা করার কথা হয়েছে।

এয়ারপোর্ট থানা সূত্র জানায় গাছ কর্তন ও জমি দখল করে পাকা ভবন নির্মানের ঘটনায় দায়েরকৃত অভিযোগটি সাধারণ ডায়েরী ভুক্ত হয়েছে। তদন্তে সত্যতা পেলে মামালা হতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD