বরিশালে ৫সুন্দরী নারী থেকে সাবধান ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ৫সুন্দরী নারী থেকে সাবধান !

বরিশালে ৫সুন্দরী নারী থেকে সাবধান !




উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে ভূয়া পরিচয় দিয়ে সুন্দরী নারীসহ ৫ জনের একটি সিন্ডিকেট চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে চাদাঁবাজী করার অভিযোগ পাওয়া গেছে। কখনো মন্ত্রণালয়, কখনো সাংবাদিক পরিচয় দিয়ে পরিদর্শনের নামে হাতিয়ে নিয়েছে লক্ষাধিক টাকা। পরিদর্শনের নামে এ ভাবে চাদাঁবাজী করায় বিপাকে পড়ছে স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় সুত্রে জানা যায় ১৩ অক্টোবর দুপুরে মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় আকস্মিক ভাবে মন্ত্রনালয়ের মাধ্যমে পরিদর্শনের কথা বলে মাদ্রাসার শিক্ষকদের আতঙ্কিত করার চেষ্টা করলে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান কামাল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যেতে শুরু করে।

পরে স্থানীয়রা তাদেরকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তারা সকলের হাত পা ধরে মুচলেকা দিয়ে গণধোলাই থেকে রক্ষা পেয়ে চলে যেতে সক্ষম হয়। এ ছাড়া একই দিনে উজিরপুর আলিম মাদ্রাসা ও সাকরাল মাদ্রাসার অধ্যক্ষদের ভয়ভীতি দেখিয়ে নগদ ৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মিজানুর রহমান কামাল বলেন, প্রথমে তারা মন্ত্রণালয়ের কথা বলে পরিদর্শন করবেন জানান। চ্যালেঞ্জ করলে তারা সাংবাদিক পরিচয় দেয়।

এমনকি এখান থেকে পালিয়ে গিয়ে ক্ষিপ্ত হয়ে ঐ চাঁদাবাজরা আমাকে মোবাইল ফোনে বিভিন্ন ভয়ভীতি ও অশ¬ীল ভাষায় গালিগালাজ করে। এ ব্যাপারে আমি উজিরপুর মডেল থানায় ১৪ অক্টোবর সাধারণ ডায়েরী করেছি। এ ছাড়া শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামে এক ব্যক্তিকে জিম্মি করে ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ৩ হাজার ৫শত টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে ইউপি সদস্য জুবায়ের হোসেন জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে ৪/৫ জন মিলে ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে আতঙ্কিত করে নগদ টাকা হাতিয়ে নিচ্ছে।

উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার জানান, বিষয়টি আমি শুনেছি, তবে কে বা কারা এসেছে আমার জানা নেই। সাংবাদিক পরিচয় দিয়ে কেহ চাঁদাবাজী করলে তার দায়ভার প্রেসক্লাব নেবে না। উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, ভূয়া পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজী করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার জানান, আমার কাছে কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD