সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে কারেন্ট জাল উদ্ধার, ২ জনের কারাদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:05:54 pm, Friday, 11 October 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে আট হাজার মিটার কারেন্ট জালসহ আটক দুই ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. বশির গাজী জানান, গোয়েন্দা পুলিশের অভিযানে আটক দুই ব্যক্তিকে অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার দিনগত রাতে ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার খানের নেতৃত্বে অভিযান চালিয়ে নিষিদ্ধ আট হাজার মিটার কারেন্ট জালসহ মৌসুমি জেলে কাঞ্চন মোল্লাহ ও তার জামাতা সুমন হাওলাদারকে আটক করা হয়। অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্টেট মো. বশির গাজী তাদের এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া জব্দ করা জালগুলো লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে কারেন্ট জাল উদ্ধার, ২ জনের কারাদণ্ড

প্রকাশের সময় : 06:05:54 pm, Friday, 11 October 2019