বরিশালে ১২টি পূজা মন্ডপকে দেয়া হবে শারদ সম্মাননা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ১২টি পূজা মন্ডপকে দেয়া হবে শারদ সম্মাননা

বরিশালে ১২টি পূজা মন্ডপকে দেয়া হবে শারদ সম্মাননা




নিজস্ব প্রতিনিধি॥  পূজোর ভ্যানের আয়োজনে আগামীকাল (১১ অক্টোবর) শুক্রবার অনুষ্ঠিত হবে ৮ম শারদ সম্মাননা ও শারদীয় মিলন উৎসব। বিকাল ৫টায় নগরীর অশ্বিনী কুমার হলে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিশেষ অতিথি থাকবেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, র‌্যাব ৮ এর অধিনায়ক আতিকা ইসলাম ও বরিশাল পুলিশ সুপার সাইফুল ইসলাম।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবি মানবেন্দ্র বটব্যাল, এসএম ইকবাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মৃনাল কান্তি সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু ও সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু। পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে’র সভাপতিত্বে সম্মাননা ও মিলন উৎসবে স্বাগত বক্তব্য রাখবেন পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ। জানা গেছে, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতিনৃত্যনাট্য ‘মহিষাসুরমর্দিনী’ প্রদর্শন করা হবে। অনুষ্ঠান পরিচালনা করবেন সাংষ্কৃতিক অনুষ্ঠান উপ পরিষদের তত্ত্বাবধায়ক মিন্টু কর।পূজোর ভ্যান সূত্রে জানা গেছে, এবারে ৪টি ক্যাটাগরিতে ১২টি মন্ডপকে শারদ সম্মাননা দেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD