দুর্নীতি ও ক্যাসিনোর উন্নয়নে ভাসছে দেশ : চরমোনাই পীর Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুর্নীতি ও ক্যাসিনোর উন্নয়নে ভাসছে দেশ : চরমোনাই পীর

দুর্নীতি ও ক্যাসিনোর উন্নয়নে ভাসছে দেশ : চরমোনাই পীর

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (ফাইল ছবি)




নিজস্ব প্রতিনিধি॥  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দুর্নীতি ও ক্যাসিনোর উন্নয়নে দেশ ভাসছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে না পারলেও সরকার দুর্নীতি ও ক্যাসিনো উন্নয়ন করেছে। প্রতিদিন নতুন নতুন দুর্নীতির চিত্র ফুটে উঠছে।

বুধবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, উন্নয়নে বালিশ দুর্নীতির দৃশ্য বিভিন্ন প্রতিবেদনে পুনরায় উঠে এসেছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পর চট্টগ্রামে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের আগেই দুর্নীতির নীল নকশা ফুটে উঠেছে। এখানে একটি বালিশের মূল্য ২৭,৭২০ ও কাভার মূল্য ২৮,০০০ টাকা, ২০ টাকার হ্যান্ড গ্লাভসের দাম ৩৫ হাজার টাকা, ১৫ টাকার টেস্টটিউবের দাম ৫৬ হাজার টাকা। এভাবেই দেশের সম্পদ কুক্ষিগত করার চিত্র ফুটে উঠছে।

তিনি বলেন, প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা দুর্নীতিতে একাকার হয়ে গেছে। একদিকে দুর্নীতি অপরদিকে ক্যাসিনো সমানতালে চলছে। এভাবে একটি দেশ চলতে পারে না। দলের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলীয় অধিকাংশ কর্মীরা দুর্নীতিগ্রস্ত। দেশের প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি মহড়া চলছে, যা খুবই পরিতাপের বিষয়।

তিনি আরও বলেন, দেশের সম্পদ দুর্নীতিবাজরা লুটেপুটে শেষ করে ফেলেছে। আজ নিত্য-প্রয়োজনীয় জিনিসের বাজারে আগুন। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের করালগ্রাসে সর্বস্বান্ত। এগুলো দেখার কেউ নেই।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, মঠবাড়ীয়া উপজেলা সভাপতি মাওলানা ছগির হোসাইন, মাওলানা শিহাবুদ্দিন শেহাব কাসেমী, মাওলানা বেলায়েত হোসেন, ছাত্রনেতা এম এম রেদওয়ান প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD