সংবাদ শিরোনাম:

বাবুগঞ্জে সরকারি জমি থেকে ২১টি অবৈধ স্থাপণা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:43:47 pm, Wednesday, 2 October 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ॥  বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের দারোগার হাট এলাকা থেকে সরকারি খাস জমি এবং খাল দখল করে নির্মিত ২১টি অবৈধ স্থাপণা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া মৌজার দাড়োগার হাট সংলগ্ন এলাকায়।

উচ্ছেদ অভিজান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নুসরাত জাহান খান। স্থানীয় একাধিক সূত্র জানায়, এলাকার প্রভাবশালী মোঃ জামাল হোসেন,আলাউদ্দিন,মোঃ আলামিন, মান্নান হাওলাদার,কবির হাওলাদার,রিয়াজ হাওলাদার,কালাম হাওলাদার,লিটু দাস,মেহেদি,রফিকুল সহ ২১জন দখলদাররা ক্ষমতার দাপট দেখিয়ে মঙ্গলবার ভোর রাত থেকে বিকাল ৩টা পর্যন্ত অর্পিত সস্পত্তি, খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণ শুরু করেন। অর্পিত সস্পত্তি,খাস জমি দখল করেও তারা পরবর্তীতে পানি নিস্কাশনের খাল দখলে দোকান ঘর নির্মানের জন্য খুটি স্থাপণ শুরু করেন।

দখলদারদের এহেন ঘটনাটি স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদারকে অবহিত করেন। সেমতে নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারি কমিশনারকে(ভূমি) আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বিকাল ৫টার দিকে সহকারি কমিশনার(ভূমি) নুসরাত জাহান খান সার্ভেয়ার ও এয়ারর্পোট থানা পুলিশ সঙ্গে নিয়ে সরেজমিনে গিয়ে অবৈধ দখলের সত্যতা দেখতে পান এবং উচ্ছেদ অভিযান শুরু করেন। এমনটি দেখে দখলদাররা নির্মাণাধিন স্থাপণা ভাঙ্গা, খরচ ও আইনগত ব্যবস্থা এড়াতে নিজেরাই স্ব-স্ব স্থাপণা উচ্ছেদ শুরু করেন।

সহকারি কমিশনার(ভূমি) নুসরাত জাহান খান বলেন অর্পিত সস্পত্তি,খাস জমি কিংবা খাল দখল করে কোন স্থাপণা নির্মাণ করার বৈধতা কারোরই নেই। সংবাদ পেয়ে সার্ভেয়ার জাকির হোসেন ও চেইনম্যান আলমঙ্গীর হোসেনকে পাঠানো হলেও দখলদাররা তাদের কথায় কর্ণপাত না করে নির্মান কাজ চালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার বলেন, সংবাদ পেয়ে স্থাপণা নির্মানের বৈধতার সত্যতা জাচাইয়ের জন্য ঘটনাস্থলে সরকারি সার্ভেয়ার প্রেরণ করা হয়েছিল। কিন্তু দখলদাররা তাদের আমলে না নিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, সরকারি জমি কিংবা খাল দখল করে কোন স্থাপণা নির্মান মেনে নেয়া যাবেনা। এ কারনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদিন, ইউপি সদস্য জাকির হোসেন, এয়ারর্পোট থানার এসআই মনোজ, দাড়োগার হাট কমিটির সভাপতি আব্দুল আলী, সাধারন সস্পাদক কিশোর কুমার প্রমূখ। মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাবুগঞ্জে সরকারি জমি থেকে ২১টি অবৈধ স্থাপণা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন

প্রকাশের সময় : 07:43:47 pm, Wednesday, 2 October 2019