সংবাদ শিরোনাম:

দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠিতে ট্রাফিক সচেতনতায় পুলিশের অভিযান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:21:09 pm, Wednesday, 2 October 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠিতে দুর্গাপূজা উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সচেতনতায় অভিযান করেছে জেলা পুলিশ।আজ বুধবার (২ অক্টোবর) সকালে জেলার গাবখান ব্রীজের পূর্বপ্রান্ত এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ধরনের হাল্কা ও ভারী যানবাহন চেক করা হয়।

এসময় চালকদের বৈধ কাগজপত্র থাকলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। মোটরসাইকেল ও যানবাহনে হেলমেট ও কাগজপত্র বিহীন চালকদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা দেয়া হয়েছে।

এ অভিযানে সদর থানার ওসি (অপারেশন) মুরাদ আলী, ট্রাফিক পুলিশের পরিদর্শক মামুন বাশার, হাবিবুর রহমান, আদেল আকবর, সার্জেন্ট শামসুদ্দিন, আতিকুর রহমান, মেহেদি হাসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, দুর্গাপূজা উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মানতে মানুষকে সচেতন করতে আমরা এই অভিযান চালাচ্ছি।ঝালকাঠি জেলাকে দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠিতে ট্রাফিক সচেতনতায় পুলিশের অভিযান

প্রকাশের সময় : 05:21:09 pm, Wednesday, 2 October 2019