সংবাদ শিরোনাম:

মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:16:22 am, Wednesday, 2 October 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥ খাবারে ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০১ অক্টোবার) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রে রাসেল ইকবাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার পৃথকভাবে এ মোবাইল কোর্ট দুটি পরিচালনা করেন। তাছাড়া বরিশাল সিটি কর্পোরেশন ও র‌্যাব-৮ এর সহযোগিতায় পরিচালিত দুটি মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন বিসিসি’র নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ এনামুল হক সাইফুল। জরিমানা দেয়া প্রতিষ্ঠান দুটির মধ্যে নগরীর কাশিপুর পোস্ট অফিস বাজার সিকদার সুইট্সকে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন বিহীন দুধ ব্যবহার করে মিষ্টি তৈরীর অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা বাজার সংলগ্ন ভাই ভাই ডিপার্টমেন্টাল স্টোর্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠানটিতে মেয়াদ বিহীন বডি স্প্রে, আইসক্রিম, আইস ললি পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করা বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশের সময় : 01:16:22 am, Wednesday, 2 October 2019