সংবাদ শিরোনাম:

শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বরিশাল বিএম কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:52:08 pm, Tuesday, 1 October 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  বরিশাল সরকারি বিএম কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পাল্টাপাল্টি মিছিল করেছে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। এতে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তসলিমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পাল্টা মিছিল বের করে। এতে মুহূর্তের মধ্যে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জীবনানন্দ দাশ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএম কলেজ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ছাত্রলীগের ভিন্ন ভিন্ন নেতাদের নেতৃত্বে কয়েকটি মিছিল অনুষ্ঠিত হয় বিএম কলেজে। এসময় ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রেণিকক্ষগুলোতে গিয়ে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বরিশাল বিএম কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি মিছিল

প্রকাশের সময় : 09:52:08 pm, Tuesday, 1 October 2019