সংবাদ শিরোনাম:

পাথরঘাটায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশে খালে মিলল শিশুর লাশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:54:08 pm, Saturday, 28 September 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বাড়ির পাশে খালের পানিতে নিখোঁজের একদিন পর চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম ইসমাইল হোসেন (৪)। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বরগুনা পাথরঘাটায় খাল থেকে জালে পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয় শিশু ইসমাইল।

নিহত শিশুর বাবা ইব্রাহীম জানান, শুক্রবার দুপুরে খাবার খেয়ে খেলতে বের হয় ইসমাইল। তারপর বিকালে বাড়ির সামনে খালের পাড়ে ঘাটলায় পানি নিতে নামলে সে খালে পড়ে যায়। এ সময় স্থানীয় এক মহিলা একটি হাত দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে উদ্ধার করার চেষ্টা করে। পরে পাথরঘাটা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান চালায়।

তারা না পেয়ে বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানায়। তারাও উদ্ধারের জন্য পাথরঘাটায় আসেন। পরে শনিবার ভোর ৫টার দিকে ইসমাইলের বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে লিটন নামে এক লোক গোপজালে পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মী কামাল হোসেন জানান, খবর পেয়ে উদ্ধারের জন্য ছুটে যায় ফারার সার্ভিস। সেখানে গিয়ে ৩ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও না পেয়ে বিভাগীয় ডুবুরি দলকে খবর দিলে তারা পাথরঘাটা আসেন। তবে দ্বিতীয়বারের অভিযান শুরু করার আগেই পাশের একটি গোপজালে পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাথরঘাটায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশে খালে মিলল শিশুর লাশ

প্রকাশের সময় : 09:54:08 pm, Saturday, 28 September 2019