বানারীপাড়ায় ৬ জুয়াড়ি আটক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় ৬ জুয়াড়ি আটক

বানারীপাড়ায় ৬ জুয়াড়ি আটক




বানারীপাড়া প্রতিনিধি॥  ক্যাসিনোসহ সর্ব প্রকার জুয়া খেলার বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে বানারীপাড়ায় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বানারীপাড়া থানার উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ শুক্রবার দুপুরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের সুমন হাওলাদারের লাকড়ির দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

তাসের নামে জুয়া খেলার অপরাধে আটকৃত জুয়াড়িরা হলো- আ.মান্নান হাওলাদার(৩৮), ইস্রাফিল ঘরামী (৪২), আ. রাজ্জাক হাওলাদার (৩১), ফকরুল ইসলাম হাওলাদার (৪০), খলিলুর রহমান বেপারী (৩৪), শাহাদাৎ হোসেন (৩৪) । তাদের কাছ থেকে ৭ হাজার ৮শত টাকা ও দুই জোড়া তাস উদ্ধার করা হয়েছে।

এ ব্যপারে শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ও ৪ ধারায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার সকালে তাদের বরিশালে জেলহাজতে পাঠানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খলিলুর রহমান সন্ত্রাস,মাদক ও জুয়ার বিরুদ্ধে অবস্থান জিরো টলারেন্সে জানিয়ে বলেন এ সংক্রান্ত অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD