সংবাদ শিরোনাম:

প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন শনিবার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:03:36 pm, Friday, 27 September 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন শনিবার (২৮ সেপ্টেম্বর)। বর্তমানে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন জাতির জনকের কন্যা।

এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, দলটির উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। বাবা-মায়ের প্রথম সন্তান শেখ হাসিনার ডাক নাম ছিলো হাসু। ভাইবোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে গুলি করে হত্যা করে তৎকালিন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যরা।

১৯৮১ সালের ১৩-১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর ওই বছরের ১৭ মে দেশে প্রত্যাবর্তন করেন তিনি। এরপর দীর্ঘ রাজনেতিক জীবনে ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। বিগত ১/১১ এর পর ২০০৮ সালের নির্বাচনে জিতে ফের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন শনিবার

প্রকাশের সময় : 10:03:36 pm, Friday, 27 September 2019