রায়পাশা-কড়াপুরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রায়পাশা-কড়াপুরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত

রায়পাশা-কড়াপুরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত




নিজস্ব প্রতিনিধি॥  সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের সামনে ফকিরের হাট বাজারে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বাজারের ব্যবসায়ীরা জানান, ভোর রাতে আকস্মিক বাজারের নজরুল ইসলামের মুদি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান পার্শ্ববর্তী লোকমান, হাবিব, জসিম এবং জাহাঙ্গীরের মুদি দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত ও তিনটি প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, চারটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD