ঝালকাঠিতে জামাইয়ের টাকা গিলে খেলেন স্ত্রী ছনিয়া Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে জামাইয়ের টাকা গিলে খেলেন স্ত্রী ছনিয়া

ঝালকাঠিতে জামাইয়ের টাকা গিলে খেলেন স্ত্রী ছনিয়া




নিজস্ব প্রতিনিধি॥  শশুরের ভাঙ্গা ঘর দেখে অভিমান করে শশুর বাড়ি যেতেন না মাহাবুব খান। এক সময়ে শশুরকে প্রস্তাব দেন জামাই বাবা আমি টাকা দেই আপনি ঘর উত্তোলন করেন। প্রথমে শশুর রাজি না হলেও পরবর্তিতে জামাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে বিল্ডিং ঘর উত্তোলন করেন।

জামাই নতুন ঘরে গিয়ে শশুরকে টাকার জন্য একটি লিখিত করার প্রস্তাব দেন জামাই। শশুর প্রথমে রাজি হলেও পরে মেয়েকে দিয়ে জামাইকে উল্টাপাল্টা বুঝানোর জন্য চাপ প্রয়োগ করেন বলে জানান জামাই মাহবুব খান। তিনি আরো বলেন, আমার স্ত্রী ছনিয়াকে দিয়ে আমাকে বুঝায় যে শশুরেরে টাকা দিয়ে এখন লিখিত নিলে মানুষ কি বলবে।

আমার ভাই বিদেশ দিয়া টাকা পালাইলেই তোমার টাকা দিয়ে দিবে। এমন কথা বলে আমাকে নানান ভাবে হয়রানি শুরু করে আমার শশুর বাবুল বেপারী। মাহবুব আরো বলেন, আমার টাকা নিয়া আমার স্ত্রী’র বড় ভাইকে বিদেশ পাঠায়।

আমি হঠাৎ অর্থের অভাবে পড়লে তাদের কাছে টাকা চাইলে আমার স্ত্রীকে নিয়ে আটকায় এবং কিসের টাকা পাবি বলে হুমকি প্রদান করেন।

আমার স্ত্রীকে আমার কাছে আর দিবে না এবং খুন করে লাশ গুম করার হুমকি দেয়। অনেক দিন পরে আমার শশুর বাবুল বেপারী আমার দোকানের সামনে বসে আমাকে হুমকি দেয় তোর দোকানে ইয়াবা ট্যাবলেট দিয়ে ধরিয়ে দিবো।

আমার কাছ থেকে ৫ লক্ষাধিক টাকা ও ঘরের বিভিন্ন আসবাব পত্র সবকিছুই আত্মসাত করেন শশুর পরিবার।

মাহবুবের পরিবার সূত্র জানায় ঝালকাঠি শরের সড়ক ভবনের পিছনের মৃত ওয়াজেদ আলী বেপার পুত্র বাবুল বেপারীর কন্যা ছনিয়ার সাথে নলছিটি উপজেলার নাচল মহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রহমান খানের ছেলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকে নানা ভাবে কৌশল অবলম্বন করে আমার অনেক টাকা আত্মসাত করেন আমার স্ত্রী ছনিয়া ও তার বাবা। এঘটনায় মাহবুব খান বাদী হয় ১০০ ধারায় ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী মাহবুব খান আরো জানান, আমি আরো ২টি মামলা দায়ের করেছি। এঘটনায় ঝালকাঠি থানা পুলিশ সোমবার রাতে ছনিয়াকে আটক করে পুলিশ এবং মঙ্গলবার আদালতে প্রেরন করার পরে ছনিয়া জামিনে বের হয়।তিনি প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD