নগরীর ৭ ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর ৭ ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

নগরীর ৭ ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা




নিজস্ব প্রতিনিধি॥  বরিশাল নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ওষুধের ফার্মেসীসহ ৭টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন তারা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পাণ্য (মিষ্টি) তৈরির অপরাধে নগরীর বাজার রোডের হক মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা ও মুধুর মোড়কে খুচরা বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় নবগ্রাম রোডের মিম মধু ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও বাংলাবাজার ও নবগ্রাম রোড এলাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি’র অপরাধে ইউনুচ মেডিকেল হলকে ৩ হাজার, রশিদ মেডিকেল হলকে ৩ হাজার, সামসুল হক স্টোরকে এক হাজার, ওষুধের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় নাহার ফার্মেসিতে এক হাজার, সিকদার স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ‘ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ওই সাতটি প্রতিষ্ঠানের মালিকদেরকে জরিমানা করা হয়েছে।

এছাড়াও বিএসটিআই এর মানের পরীক্ষায় অনুত্তীর্ণ বিক্রয় নিষিদ্ধ ১৫ প্যাকেট মুসকান লাচ্ছা সেমাই ধ্বংস করা হয়েছে। যার উৎপাদনের মেয়াদ ছিলো ফেব্রুয়ারি ২০১৯। অভিযানকালে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর রাসেল সিকদার এবং ১০ এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD