সংবাদ শিরোনাম:

ভোলায় বাল্য বিয়ে রোধে জনতার শপথ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:22:42 pm, Tuesday, 24 September 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি ॥  বাল্য বিয়ে মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের (কুঞ্জপট্রি) এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ,কিশোর-কিশোরী শপথ গ্রহন করেন। সোমবার বিকালে ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনতার শপথ ও বাল্য বিয়েমুক্ত করার লক্ষ্যে এই শপথ নেয়। এ সময় শপথ বাক্য পাঠ করান ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টার ।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশুবিবাহ প্রতিরোধ কার্যক্রম (আইইসিএম) প্রকল্পের আওতায় এই শপথ ও বাল্য বিয়ে মুক্ত ওয়ার্ড ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আইইসিএম প্রকল্পের উপজেলা টেনিং এন্ড মনিটরিং অফিসার জিয়া উদ্দিন,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সিআরএফ মো: জুলহাস,রাজ কুমাড় মিত্র,মো: লিমন বখতিয়ার, এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন,সমাজকর্মী মরিয়ম বেগম,সিবিসিপিসি কমিটির সদস্য আব্দুল গনি মাষ্টার,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক বিল্লাল শাহরিয়ার, প্রমুখ।

এসময় কিশোর- কিশোরী পক্ষে বক্তব্য রাখেন রাবেয়া ও মিরাজ। এসময় কিশোরী ক্লাবের সদস্য আয়শা বাল্য বিয়ে উপর একটি নাটক প্রদর্শন করেন।

এসময় বক্তারা বলেন, দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে সমাজ থেকে বাল্য বিয়ে মুক্ত করতে হবে। বাল্য বিয়ে মুক্ত করতে হলে শুধু কিশোর-কিশোরীদের এগিয়ে আসলে হবেনা সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে।

বাল্য বিয়ে সমাজের জন্য অভিশাপ সমাজ। সবাই মিলে বাল্য বিয়ে মুক্ত সমাজ গড়তে সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানায়। সমাজ থেকে বাল্য বিয়ে মুক্ত করতে হলে আমরা এখন থেকে এই এলাকায় কোন শিশুর বাল্য বিয়ে হতে দিবোনা। শিশুদের উপর কোন অন্যায় ও নির্যাতন করতে দিবোনা। মনে রাখতে হবে যেখানেই শিশু বিবাহ হতে দেখবো এখন থেকে সবাই মিলে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় বাল্য বিয়ে রোধে জনতার শপথ

প্রকাশের সময় : 04:22:42 pm, Tuesday, 24 September 2019