বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জস্থ বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর কৃষি গবেষনা নতুন রাস্তার মোড়ে মাওয়া থেকে ছেড়ে আসা বি.এম.এফ যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ১ জন নিহত ও ২০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। বি.এম.এফ বাসের হেলপার রেদওয়ান (১৯) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ফায়ার সার্ভিস এর উদ্ধার র্কর্মী ও এয়ারপোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতাল মর্গে এবং আহতদের প্রাথমিক চিকিৎসায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাস্থল পরিদর্শন করেন এয়ারপোর্ট থানার এসি নাসরিন আক্তার, অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম। নিহত রেদওয়ান গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার নুর মোহাম্মদ শেখ এর ছেলে।
Reporter Name 












