সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে মন্দিরে হামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:30:00 pm, Sunday, 22 September 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদর উপজেলার চারুখান গ্রামে শত বছরের পুরনো একটি মন্দিরে হামলা চালিয়ে শিবমূর্তি ভাঙচুর করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মন্দিরে প্রবেশ করে। তারা মন্দিরের ছাদে নতুন স্থাপন করা একটি শিবমূর্তি ভাঙচুর করে। ভাঙচুরের শব্দ শুনে স্থানীয় ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ দিকে ঘটনার খবর পেয়ে রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চারুখান গ্রামটি হিন্দু অধ্যুষিত এলাকা, পরিকল্পিতভাবে কেউ এ হামলা ও ভাঙচুর করেছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কর্মকার।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান জানান, যারা এ হামলা ভাঙচুরের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। অহেতুক কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে মন্দিরে হামলা

প্রকাশের সময় : 10:30:00 pm, Sunday, 22 September 2019