সংবাদ শিরোনাম:

মা ইলিশ রক্ষায় জেলেদের করণীয় শীর্ষক আলোচনা সভা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:44:29 pm, Saturday, 21 September 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে মা ইলিশ রক্ষায় জেলেদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে নগরীর কাশিপুরে মৎস্য বীজ উৎপাদন খামার ও প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ‘মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি হারুন অর রশিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাইদ, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসরাইল পন্ডিত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শিকদার। এছাড়াও কোস্টগার্ড ও পুলিশের কর্মকর্তা এবং জেলে, মৎস্য চাষি, খামারিরা উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ আলোচনার মাধ্যমে ‘মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আগামী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ওই সময় ইলিশ রক্ষায় সচেতনতার পাশাপাশি ইলিশ নিধন থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মা ইলিশ রক্ষায় জেলেদের করণীয় শীর্ষক আলোচনা সভা

প্রকাশের সময় : 08:44:29 pm, Saturday, 21 September 2019