বানারীপাড়ায় রেলিংহীন ব্রিজ বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় রেলিংহীন ব্রিজ বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী!

বানারীপাড়ায় রেলিংহীন ব্রিজ বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী!




মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামের ব্রিজটি বর্তমানে মরণ ফাঁদে পরিনত হয়েছে। সরেজমিনে ওই এলাকায় গেলে স্থানীয়রা অভিযোগ করেন,বহু বছর পর্যন্ত এ ব্রিজটির রেলিং ভাঙ্গা অবস্থায় রয়েছে। জানাগেছে তালাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ,সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সৈয়দকাঠি ইউনিয়ন ইসলামিয়া কলেজ,মসজিদবাড়ি ডিএস আলিম মাদরাসা,মসজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,মসজিদবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থীদের ব্রিজটির ওপর দিয়ে জ্ঞান অর্জনে প্রতিনিয়ত আসা-যাওয়া করতে হচ্ছে।

প্রতিদিন ইজিবাইক,ভ্যান,মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে শিক্ষার্থী ও এলাকাবাসী ওই ব্রিজটি দিয়ে চলাচল করছে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে।। রেলিং না থাকায় অনেক সময় দুর্ঘটনার শিকারও হয়েছে অনেক শিক্ষার্থী ও এলাকাবাসী। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলেও এর কোন প্রতিকার পাওয়া যায়নি। ব্রিজের রেলিং না থাকায় ওখান থেকে চলাচলে বেশি সমস্যায় পড়ছে প্রাথমিকের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। যার ফলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকাংশে কমে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অচিরেই নতুন করে ব্রিজটির রেলিং নির্মিত করা না হলে যে কোন ধরণের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও এলাকাবাসী ধারণা করছেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মতামত,শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা অর্জনে পাঠিয়ে সব সময় উদ্বিগ্ন থাকেন। অনেক সময় মুঠোফোনে কল করে সন্তানরা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে পেরেছে কিনা তাও জানতে চান। তারা আরও বলেন এ এলাকায় শিক্ষা বিস্তারে বর্তমানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ব্রিজটির রেলিং না থাকা। যা সময়ের প্রয়োজনে পুনর্নির্মাণ করা অতি জরুরী হয়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD