বাবুগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা প্রসেনজিৎ দাস অপুর অসুস্থ্য বাবা কমল চন্দ্র দাস’র চিকৎসার খোজ নিতে ঢাকায় ছুটে গেলেন বাবুগঞ্জ উপজেলা অা’লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন।
রবিবার হাসপাতেলে গিয়ে চিকিৎসার খোজ খবর নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃশাহরিয়ার অাহাম্মেদ শিল্পি।কমল চন্দ্র দাস হৃদ রোগ,ডায়াবেটিক্স ও কিডনি জনিত রোগ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
Reporter Name 












