সংবাদ শিরোনাম:

বরিশালে র‌্যাব’র জালে-মাদারীপুরে শিশু ধর্ষণকারী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:44:57 pm, Saturday, 14 September 2019
  • 11 সংবাদটি দেখা হয়েছে

রিয়াজ মাহামুদ আজিম॥  বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যদের অভিযানে মাদারীপুর জেলার দেড় বছরের শিশু ধর্ষণ মামলার আসামি হৃদয় ভক্তকে (২২) আটক করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের র‌্যাব-৮ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটক হৃদয় মাদারীপুর জেলার রাজৈর থানার চৌরাশী এলাকার সুশেন ভক্তর ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম জানান, গত ১০ সেপ্টেম্বর রাজৈর থানাধীন চৌয়ারিবাড়ী গ্রামে ভিকটিমের বাড়িতে দূর-সম্পর্কের আত্মীয় হিসেবে বেড়াতে যায় হৃদয় ভক্ত।

ওইদিন সন্ধ্যায় ভিকটিম দেড় বছরের শিশুকে তার মায়ের কাছ থেকে কেলে নিয়ে ঘোরাঘুরি শুরু করেন হৃদয়। পরে গ্রামের কেশন বৈরাগীর বাড়ির পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত হৃদয় দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ভিকটিমের পরিবার মামলার অভিযুক্ত আসামি হৃদয়কে আটকের জন্য র‌্যাবের সহায়তা করেছেন।কিন্তু ঘটনার পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চক্ষু ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকেন হৃদয়।

র‌্যাব অভিযানে নেমে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বাজিতপুর সাকিনস্থ বিন্নাত ভ্রমচারী আশ্রম এলাকা থেকে অভিযুক্ত হৃদয়কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। আসামিকে রাজৈর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে র‌্যাব’র জালে-মাদারীপুরে শিশু ধর্ষণকারী

প্রকাশের সময় : 02:44:57 pm, Saturday, 14 September 2019