আফিফ-মোসাদ্দেক দুই তরুণ টাইগারে জিতল বাংলাদেশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আফিফ-মোসাদ্দেক দুই তরুণ টাইগারে জিতল বাংলাদেশ

আফিফ-মোসাদ্দেক দুই তরুণ টাইগারে জিতল বাংলাদেশ

99999




অনলাইন ডেস্ক: সিনিয়ররা যা পারেননি, তাই করে দেখালেন বিশ ছুঁই ছুঁই আ্ফিফ। সঙ্গী পেলেন বছর তিনেকের সিনিয়র মোসাদ্দেককে। প্রথম বলে বাউন্ডারিতে রানের খাতা খোলেন আফিফ। এরপর থেকে মারমুখি ব্যাটিং করেন তিনি। মোসাদ্দেকের সঙ্গে সপ্তম উইকেটে তার ৮২ রানের জুটিতে রোমাঞ্চিত জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে রায়ান বুর্লসের ব্যাটে ভর করে পাঁচ উইকেটে ১৪৪ রান তোলে সফরকারীরা। জবাবে আফিফের ৫২ ও মোসাদ্দেকের অপরাজিত ৩০ রানে দুই বল বাকি থাকতে তিন উইকেটের জয় পেয়েছে টাইগার শিবির।

অথচ এক পর্যায়ে মনে হচ্ছিল টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে বুঝি সাকিবরা হারের তিক্ত স্বাদ পেতে যাচ্ছে। সাকিব-লিটনদের খামখেয়ালি ব্যাটিংয়ে এমন মনে হচ্ছিল। ১৪৫ রানের টার্গেটটাও বড় হয়ে গেল যখন বিনা উইকেটে ২৬ থেকে ৪ উইকেটে ২৯ রান উঠল স্কোরবোর্ডে। লিটন, সৌম্য, মুশফিক ও সাকিব আউট হলেন মাত্র তিন রানের ব্যবধানে। পরে মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান ফিরে যান ৬০ রানের মাথায়। এতে জিম্ববুইয়ানদের বিপক্ষে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

এ অবস্থা থেকে বাংলাদেশ লড়াইয়ে ফেরে আফিফ ও মোসাদ্দেকের ব্যাটে। মারমুখি ব্যাট করে প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হন এ দুজন। ৩০ বলে ঝড়োগতিতে ৫০ রানের জুটি গড়েন তারা। ২৬ বলে ৫২ রান করেন আফিফ। আটটি চার ও এক ছক্কা হাঁকান তিনি।

সংক্ষিপ্ত স্কোর : জিম্বাবুয়ে ১৪৪/৫, বাংলাদেশ ১৪৮/৭

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD