অবৈধ নিয়োগের প্রতিবাদ করায় সাংবাদিক মাইনউদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির নালিশী অভিযোগ দায়ের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অবৈধ নিয়োগের প্রতিবাদ করায় সাংবাদিক মাইনউদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির নালিশী অভিযোগ দায়ের

অবৈধ নিয়োগের প্রতিবাদ করায় সাংবাদিক মাইনউদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির নালিশী অভিযোগ দায়ের




নিজস্ব প্রতিনিধি॥  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর জুরকাঠী আজিজিয়া দাখিল মাদ্রাসায় অবৈধ গোপন নিয়োগের প্রতিবাদ করায় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো, বাংলাদেশ টুডে ফটো সাংবাদিক খান মাইনউদ্দীনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির নালিশী অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই মাদ্রাসায় অবৈধ নিয়োগ প্রাপ্ত দপ্তরি মানিক তালুকদার বাদী হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত ১০ সেপ্টেম্বর এমপি-১৯৯/১৯(নল) নালিশী অভিযোগ দায়ের করে। আদালত নলছিটি থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

জানা গেছে, গত বছর ১২ মার্চ ওই মাদ্রাসায় দপ্তরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান করা হলে সাংবাদিক খান মাইনউদ্দীনের ভগ্নিপতি আবেদন করেন। দীর্ঘ দিন অতিবাহিত হলেও ওই মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে দপ্তরি নিয়োগ দেয়া হয়নি। সম্প্রতি ওই এলাকার মানিক তালুকদার নিজেকে দপ্তরি পরিচয় দিয়ে মাদ্রাসায় যাতায়াত করতে থাকলে বিষয়টি জানাজানি হয়।

এতে সাংবাদিক খান মাইনউদ্দীন মাদ্রাসার সভাপতি ও সুপারের কাছে গোপন নিয়োগের প্রতিবাদ করেন। এবং ওই মাদ্রাসার সুপার কর্তৃক অবৈধ নিয়োগের টাকা লেনদেনের বক্তব্য সম্বলিত গোপন ভিডিও রেকর্ড ফেসবুকে পোস্ট করেন। যা ভাইরাল হলে নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম সাংবাদিকদের কাছে ওই অবৈধ নিয়োগ বাতিলের আশ্বাস দিয়ে ভিডিওটি ডিলেট করতে অনুরোধ করেন। এরই মধ্যে অবৈধ নিয়োগ পাওয়া মানিক তালুকদার আদালতে নালিশী অভিযোগ করেন।

নালিশী অভিযোগে মানিক তালুকদার উল্লেখ করেন, সাংবাদিক খান মাইনউদ্দীন গত ৭ সেপ্টেম্বর সকাল ৯টায় তার বাড়িতে গিয়ে মা,স্ত্রী ও কন্যার, সামনে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এদিকে সাংবাদিক খান মাইনউদ্দীনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করায় সাংবাদিক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি ওই মাদ্রাসায় অবৈধ নিয়োগ ও নিয়োগ বাণিজ্যের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD