সংবাদ শিরোনাম:

বরিশালে বিভিন্ন রোগে আক্রান্ত ৮৮ জনকে আর্থিক সহায়তা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:55:07 pm, Thursday, 12 September 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  বরিশালে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের সভাকক্ষে চিকিৎসা সহায়তার চেক দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু ও জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগী ৬৮ জনের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে ৩৪ লাখ টাকা এবং নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ২০ জন শিশুর মধ্যে ৫ হাজার টাকা করে ১ লাখ টাকার চেক বিতরণ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে বিভিন্ন রোগে আক্রান্ত ৮৮ জনকে আর্থিক সহায়তা

প্রকাশের সময় : 06:55:07 pm, Thursday, 12 September 2019