সংবাদ শিরোনাম:

বরিশালে ভয়ংকর ‘আব্বা গ্রুপের’ সদস্য আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:30:57 pm, Thursday, 12 September 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  বরিশালে ভয়ংকর ‘আব্বা গ্রুপের’ (বখাটে তরুণদের গ্রুপ) সদস্যকে অভিযানে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডিবি পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযানে আব্বা গ্রুপের সদস্য মো. মিজানুর রহমান মিজান ওরফে রুবেল খানকে (৩০) ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে গোয়েন্দা শাখার এসআই মো. মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গীয় ফোর্সসহ নগরের সদর রোডের উত্তরা ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

আটক রুবেল নগরের কাউনিয়া থানাধীন পুলজোড় মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা আলাউদ্দিন খানের ছেলে। বরিশাল নগরের সদররোড এলাকায় দীর্ঘদিন ধরে আব্বা গ্রুপের সদস্যরা বিভিন্ন ব্যক্তির ছত্রছায়ায় থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সম্প্রতি সময়ে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষের ওপর হামলার ঘটনার পর এ গ্রুপটিকে নজরদারিতে রাখতে শুরু করে প্রশাসন। অধ্যক্ষকে মারধরের মামলায় সৌরভ বালাসহ এ গ্রুপের দুই সদস্য কারাগারে রয়েছেন। আর কয়েকজন জামিনে থাকলেও বেশিরভাগ গা ঢাকা দিয়ে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে ভয়ংকর ‘আব্বা গ্রুপের’ সদস্য আটক

প্রকাশের সময় : 06:30:57 pm, Thursday, 12 September 2019