সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে মা-বাবার প্ররোচনায় শারীরিক সম্পর্ক, ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:39:13 pm, Wednesday, 11 September 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠিতে মা-বাবার প্ররোচনায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী (১২) সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা ও সৎবাবাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন- ওই ছাত্রীর মা সাহেরা আক্তার কাজল ও সৎবাবা মো. আলম। রাতেই শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আবু তাহের মিয়া জানান, ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার মায়ের বাড়িতে গত কয়েক মাস আগে মা ও সৎবাবার সহযোগিতায় মেয়েটির সঙ্গে কয়েকজন পুরুষ শারীরিক সম্পর্কে মিলিত হয়। তার মা ও সৎবাবা তাকে এ অনৈতিক কাজে বাধ্য করে। আর এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বুধবার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হবে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে মা-বাবার প্ররোচনায় শারীরিক সম্পর্ক, ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রকাশের সময় : 10:39:13 pm, Wednesday, 11 September 2019