সংবাদ শিরোনাম:

বরগুনার পাথরঘাটায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:35:34 pm, Wednesday, 11 September 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি কোল্ড স্টোরেজ সংলগ্ন খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামের মধুমতি কোল্ড স্টোরেজ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।মরদেহের গায়ে নীল রঙের পাঞ্জাবি, মাথায় সাদা টুপি ও পরনে চেক লুঙ্গি ছিল।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দিন জানান, বুধবার দুপুরে মধুমতি কোল্ড স্টোরেজ সংলগ্ন খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে লাশের বয়স ৬৫ বছরের মতো হবে। তবে এখন পর্যন্ত কেউ লাশটি শনাক্ত করেনি।

এ সময় নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও পাথরঘাটা থানার ওই ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনার পাথরঘাটায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 10:35:34 pm, Wednesday, 11 September 2019