ডেঙ্গু জ্বর: শেবাচিমে স্কুলছাত্রের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ডেঙ্গু জ্বর: শেবাচিমে স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গু জ্বর: শেবাচিমে স্কুলছাত্রের মৃত্যু




নিজস্ব প্রতিনিধি॥  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জিহাদ (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জিহাদ বরিশালের মুলাদি উপজেলার চর লক্ষীপুর গ্রামের হারুণ আহমেদের ছেলে।

জানা যায়, বেশ কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয় জিহাদ। এরপর তাকে গ্রামের পল্লী চিকিৎসকের চিকিৎসা দেওয়া হচ্ছিল। এতে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তার অবস্থা খুব বেশি খারাপ হলে স্বজনরা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত জিহাদকে এই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার কোন উন্নতি হয়নি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD