সংবাদ শিরোনাম:

বরগুনায় অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:07:32 pm, Saturday, 7 September 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনা সদর উপজেলায় আমেনা বেগম (২০) নামে ৪ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোনবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ আমেনা বেগম সদর উপজেলার ছোনবুনিয়া এলাকার মো. আবুল সরদারের মেয়ে এবং একই এলাকার সুমনের (২৭) স্ত্রী।

নিহতের বাবা আবুল সরদার জানান, ভোরে ফজরের নামাজ পড়েতে ঘুম থেকে উঠি। এ সময় আমার জামাতা সুমন আমাকে ফোন দিয়ে বলে, আমেনা খুব অসুস্থ। আপনি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসেন। আমি তখন সুমনকে বলি, তুমি তাড়াতাড়ি আমেনাকে হাসপাতাল নিয়ে যাও।

তখন সুমন বলে, আমেনাকে হাসপাতাল নেওয়া লাগবে না এ কথা বলে ফোন কেটে দেয়। এরপর আমি মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে দেখি ঘরের বারান্দয় আমেনার মরদেহ পড়ে রয়েছে। ঘরে তালা দিয়ে বাড়ির লোকজন পালিয়ে গেছে।

নিহত আমেনার চাচা জালাল আকন জানান, আমেনার মৃত্যুর বিষয়টিকে স্থানীয়ভাবে মীমাংসার প্রস্তাব দেয় তারা, তখনই আমরা নিশ্চত হই যে, আমেনাকে খুন করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন বলেন, শনিবার দুপুরে ওই নারীর শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

প্রকাশের সময় : 10:07:32 pm, Saturday, 7 September 2019