স্বরূপকাঠীতে বিয়ের দাবীতে বৃদ্ধার অনশন বিয়ে নয়তো বিষপান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বরূপকাঠীতে বিয়ের দাবীতে বৃদ্ধার অনশন বিয়ে নয়তো বিষপান

স্বরূপকাঠীতে বিয়ের দাবীতে বৃদ্ধার অনশন বিয়ে নয়তো বিষপান




এ এস এম সায়েম, স্বরূপকাঠী প্রতিনিধিঃ  বিশ বছরে আগে তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ের প্রলোভনে বাড়িতে এনে পালিয়েছে সাবেক স্বামী ফজলুল হক। তাই বিয়ের দাবীতে অনশন করছে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের হাওলাদার বাড়ি নামক স্থাণের ফজলুল হকের ৫০ উর্ধ প্রথম স্ত্রী। গতকাল সন্ধ্যায় এমন বিরল ঘটনায় স্থাণীয় সংবাদকর্মীরা উক্ত ফজলুল হকের ঘরে গেলে সামনের রুমেই দেখা মেলে তার প্রথম স্ত্রীর। এব্যাপারে ফজলুল হকের সাবেক এই স্ত্রী জানায়, তাদের সংসার চলাকালিন স্বামী ফজলুল হক প্রেমে পড়ে একই উপজেলার সুটিয়াকাঠী গ্রামের এক মেয়ের।

তখন তাদের সংসারে এক ছেলেও ছিল। কিন্তু নতুন প্রেমের কারণে সংসারের দেখভাল করতনা ফজলুল হক। এক পর্যায় ভাইরে সাথে বেড়াতে যাওয়ার কথা বলে বাবার বাড়ি বানারীপাড়ার লবনসারায় পাঠিয়েদেয় শ্বশুর ও তাদের আশপাশের লোকজন।

পরে জানতে পারে তাকে গোপনে তালাক দিয়েছে ফজলুল হক। সেই থেকে বিশ বছর পরে উভয় পরিবারে নাতি নান্তি হওয়ার পর ফজলুল হকের দ্বিতীয় স্ত্রী পরলোক গমন করায় পুনরায় প্রথম স্ত্রীর সাথে মোবাইলে যোগাযোগ শুরু করে।

এক পর্যায় প্রথম পক্ষের ছেলে ও ছেলে বউয়কে ম্যানেজ করে তার প্রথম স্ত্রীকে পুনরায় বিয়ের প্রস্তাব দেয়। সে অনুযায়ী শেষ বয়সে সাবেক স্বামীর সংসারে আসেন তিনি। কিন্তু পথিমধ্যে ফজলুল হক তাকে যৌন হেনস্থাও করেন যা সহ্য করেন এই নারী। ঘরে তুলেও রাখেন সকাল থেকে রাত্র ৮ টা পর্যন্ত।

কিন্তু হঠাৎ মত পাল্টান ফজলুল হক। তাকে বিয়ে করবেনা বলে সাফ জানিয়েদেন। এনিয়ে স্থাণীয় ভাবে বিচার বৈঠকও হয়েছে কিন্তু সে বিচারও মানেনি ফজলুল হক। এরিপোর্ট লেখা পর্যন্ত ফজলুল হকের ঘরে বিয়ের দাবী অনশন করছেন এ বৃদ্ধা। এব্যাপারে এলাকাছাড়া ফজলুল হক মুঠো ফোনে জানায়, আমি পাপ করেছি তার খেসারত দিচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD