সংবাদ শিরোনাম:

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ঝালকাঠিতে প্রবাসীর বাড়িতে হামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:40:40 pm, Friday, 6 September 2019
  • 10 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ঝালকাঠির সদর উপজেলায় সাইফুল ইসলাম মোল্লা নামে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীদের ব্যবহৃত ১১টি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বেশাইন খান গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তি হলে একজন পুলিশ সদস্য আহত হয়।

পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, বেশাইন খান গ্রামের সোহরাব মোল্লার ছেলে সাইফুল ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে দুবাই থাকেন। সম্প্রতি পরিবার-পরিজন নিয়ে থাকার জন্য তিনি গ্রামে একটি পাকা ভবন নির্মাণ করেন। ভবন নির্মাণের সময় স্থানীয় কয়েকজন যুবক ফোন করে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে ভবন করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এ হুমকি উপেক্ষা করেই সাইফুল মোল্লা ভবনটি নির্মাণ করেন।

বর্তমানে ওই ভবনে বাবা মা ও সাইফুলের পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করেন। এছাড়া ঘরের সামনে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়। চাঁদার টাকা না পেয়ে একদল দুর্বৃত্ত শুক্রবার সকাল ১১টার দিকে তাদের বাড়িতে প্রবেশ করে। এদের মধ্যে দুইজন গিয়ে প্রথমে সিসি ক্যামেরা খুলে ফেলেন। পরে অন্যরা মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলা চালিয়ে ঘরের সামনের অংশে ভাঙচুর করে। এ সময় ঘরের ভেতরে থাকা সাজসজ্জার বাতি ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এতে প্রবাসীর পরিবারের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া করে। এ সময় কয়েকজন হামলাকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত হয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে হামলাকারীদের ব্যবহৃত ১১টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

প্রবাসী সাইফুলের বাবা সোহরাব মোল্লা অভিযোগ করেন, ‘হামলাকারীদের হাতে অস্ত্র ছিল। ফলে সামনে এসে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। এদের মধ্যে অনেককে দেখলে চিনতে পারবো। আমার ছেলের কাছে তারা এক লাখ টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় আজ এ হামলা ও ভাঙচুর করে তারা। এরপরও টাকা না দিলে তারা আমাদের মেরে ফেলার হুমকি দিয়ে গেছে।’ এ ঘটনায় তারা থানায় একটি মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান জানান, যারা এ হামলা চালিয়েছে, তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ঝালকাঠিতে প্রবাসীর বাড়িতে হামলা

প্রকাশের সময় : 04:40:40 pm, Friday, 6 September 2019