ঝালকাঠিতে গোপন বৈঠক থেকে জামায়াতের ১৭ নেতাকর্মী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে গোপন বৈঠক থেকে জামায়াতের ১৭ নেতাকর্মী আটক

ঝালকাঠিতে গোপন বৈঠক থেকে জামায়াতের ১৭ নেতাকর্মী আটক




ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠি সদর উপজেলায় গোপন বৈঠককালে জেলা জামায়াতের সেক্রেটারিসহ ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের বাহের রোড এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঝালকাঠি জেলা জামায়াতের সেক্রেটারি মো. ফরিদুল হক, জামায়াত নেতা ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস, ঝালকাঠি সদর ভূমি অফিসের সার্ভেয়ার মো. শাহাবুদ্দিন, মো. আব্দুল হাই সিকদার, মো. হাবিবুর রহমান, হারুন তালুকদার, মাহমুদুল হাসান, মো. গোলাম মোস্তফা, মো. সেলিম উদ্দিন, আবুল কালাম, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম, মো. মরিুজ্জামান, ফরিদ উদ্দিন ও বাড়িওয়ালা মো. মহিউদ্দিন খোকন।

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্তি পুলিশ সুপার এম.এম মাহমুদ হাসান জানান, শুক্রবার সকালে শহরের বাহের রোডের অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম মো. মহিউদ্দিন খোকনের ভাড়াটিয়া রাজাপুরের মাদরাসা শিক্ষক মো. মনিরুজ্জামানের বাসায় জামায়াত নেতাদের একটি গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ ও ডিবি পুলিশ।

এতে ওই বাড়ি থেকে ১৬ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে জামায়াতের কিছু সাংগঠনিক বই ও কাগজপত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD