সংবাদ শিরোনাম:

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:04:16 pm, Thursday, 5 September 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  বরিশালের গৌরনদী বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসের একটি গাছ থেকে কাওসার সরদার (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে লাশটি উদ্ধার করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে অনার্স পড়ুয়া কাওসার মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন। তিনি গৌরনদী উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের সিরাজ সরদারের ছেলে।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, কলেজছাত্র কাওসার সরদার মানসিক বিকারগ্রস্ত ছিলেন। কারণে-অকারণে প্রায়ই তিনি মা-বাবা ও প্রতিবেশিদের গালাগাল ও ধাওয়া করতেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বাবাকে গালাগাল ও ধাওয়া করে বাড়ি থেকে বের হন। পরে তার মরদেহ বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে চাম্বুল গাছের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পুলিশ ধারণা করছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই কারণে স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই কলেজছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশের সময় : 09:04:16 pm, Thursday, 5 September 2019