সংবাদ শিরোনাম:

সুপা‌রি চু‌রির অ‌পরাধে ভোলায় শিশুকে শেকলে বেঁধে নির্যাতন, আটক ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:41:43 pm, Thursday, 5 September 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  ভোলায় গাছ থেকে সুপা‌রি চু‌রির অপরাধে মো. আলাউ‌দ্দিন না‌মের এক শিশু‌কে শেকল দি‌য়ে বেঁধে নির্যাত‌ন করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর আনন্দ গ্রামে এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনায় জড়িত ফা‌তেমা বেগমকে আটক করেছে পুলিশ।

শিশু আলাউ‌দ্দিন ওই এলাকার মো. কামাল দেওয়া‌নের ছে‌লে এবং আটককৃত ফা‌তেমা একই এলাকার প্রবাসী মোছ‌লেউ‌দ্দি‌নের স্ত্রী। এ ঘটনায় আলাউদ্দিনের চাচা বাদী হয়ে চার জনকে আসামি করে ভোলা থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, বুধবার রা‌তে প্রবাসী মোছ‌লেউ‌দ্দি‌নের বাগা‌নের গাছ থেকে সুপা‌রি চু‌রির অপরাধে শিশু আলাউ‌দ্দিন‌কে আটক ক‌রে তারা। পরে তাকে গলায় লোহার শেকল দি‌য়ে তালাবদ্ধ ক‌রে মারধর ক‌রেন প্রবাসী মোসলেহউদ্দিনের স্ত্রী ফা‌তেমা এবং ওই এলাকার ইউসুফ পাটওয়ারী, মাইনউ‌দ্দিন ও সামছু‌দ্দিন। স্থানীয়রা ঘটনা জানতে পেরে রাতেই পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে ওই শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার শিশু আলাউদ্দিনের চাচা বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার আলোকে এর সাথে জড়িত ফাতেমা বেগমকে আটক করে পুলিশ।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া জানান, এ ঘটনায় শিশু আলাউ‌দ্দি‌নের চাচা ইসমাইল হো‌সেন বাদী হয়ে চার জন‌কে আসামি ক‌রে মামলা দা‌য়ের ক‌রেছেন।আমরা এর সাথে জড়িত ফা‌তেমা বেগম না‌মের এক আসামিকে গ্রেফতার করেছি। বাকী‌দেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সুপা‌রি চু‌রির অ‌পরাধে ভোলায় শিশুকে শেকলে বেঁধে নির্যাতন, আটক ১

প্রকাশের সময় : 08:41:43 pm, Thursday, 5 September 2019