সংবাদ শিরোনাম:

হিজলায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:36:02 pm, Thursday, 5 September 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

হিজলা প্রতিনিধি॥  বরিশালের হিজলায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী কাউছারকে (৪০) কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক। এ ঘটনায় থানায় হিজলা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।বুধবার (৪ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। নিহত কাউছার ছয়গাঁও গ্রামের জামেদ আলী দপ্তরির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে পাঁচ সন্তানের জননী সাজেদা বেগমের সঙ্গে মাসুদের পরকীয়া চলছে। তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হয়। সালিশে প্রতিবারই মুচলেকা দিয়ে অনৈতিক সম্পর্ক রাখবে না বলে জানান তারা।

কিন্তু পরে গোপনে বিভিন্ন স্থানে দেখা ও মেলামেশা করতেন তারা। তিন মাস আগে সাজেদা বেগমের সঙ্গে মাসুদকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্থানীয়রা। তখন মাসুদ পালিয়ে যান। এ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় সাজেদার। সর্বশেষ সোমবার রাতে স্ত্রী সাজেদাকে মাসুদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্বামী কাউছার। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় কাউছারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন সাজেদা ও মাসুদ। পরে বাড়ির পাশের খালে কাউছারের মরদেহ ভাসিয়ে দেন তারা।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার শিকদার বলেন, হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাঁও গ্রামে অনৈতিককাজে লিপ্ত অবস্থায় দেখে ফেলায় স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক। এ ঘটনায় নিহতের ছেলে সাইদুল বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

পরে অভিযান চালিয়ে সাজেদা বেগম ও পরকীয়া প্রেমিক মাসুদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গ্রেফতারকৃত মাসুদ ব্যাপারী একই এলাকার এলেন ব্যাপারীর ছেলে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে খালে কাউছারের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই দিন রাতেই স্ত্রী সাজেদা বেগম ও পরকীয়া প্রেমিক মাসুদকে গ্রেফতার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হিজলায় আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় স্বামী কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : 08:36:02 pm, Thursday, 5 September 2019