সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কারারক্ষীর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:25:22 pm, Thursday, 5 September 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠিতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে সুরুজ খান (৪০) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। নিহত সুরুজ খান ঝালকাঠি কারাগারের কারারক্ষী ছিলেন।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের সুতালড়ি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি কারাগারের কারাধ্যক্ষ মো. শফিউল আলম জানান, সুরুজ খান ছুটি নিয়ে বরিশালের কাউয়ার চর গ্রামের বাড়িতে যায়। ছুটি শেষে কর্মস্থলে যোগদানের জন্য নিজের মোটরসাইকেলে করে ঝালকাঠি আসার সময় শহরের সুতালড়ি সেতু এলাকায় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে বিকালে তার মৃত্যু হয়।

ঝালকাঠি থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল কারারক্ষীর

প্রকাশের সময় : 08:25:22 pm, Thursday, 5 September 2019