নিষিদ্ধ পলি দিয়ে তৈরি টিস্যু ব্যাগে সয়লাব বানারীপাড়া বাজার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিষিদ্ধ পলি দিয়ে তৈরি টিস্যু ব্যাগে সয়লাব বানারীপাড়া বাজার

নিষিদ্ধ পলি দিয়ে তৈরি টিস্যু ব্যাগে সয়লাব বানারীপাড়া বাজার




মামুন আহমেদ, বানারীপাড়া:  বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অহরহ পাওয়া যাচ্ছে নিষিদ্ধ পলি দিয়ে তৈরি টিস্যু ব্যাগ। বাজারে মুদি-মনোহারী দোকান, হোটেল-রেস্তোরাঁ, ও তৈরি পোশাকের দোকান থেকে শুরু করে কোথায় নেই নিষিদ্ধ পলিথিন বা টিস্যু ব্যাগের ব্যবহার? বাজারে পাটজাত ব্যাগ ও অন্যান্য পঁচনশীল টিস্যু ব্যাগ বৈধ হলেও এখানে যে টিস্যু ব্যাগ পাওয়া যাচ্ছে তার উপাদান হলো পলিথিনের পরিত্যক্ত অংশ। ফলে প্রশাসনের চোখে ধুলো দিয়ে বৈধ টিস্যু ব্যাগের নামে যে অবৈধ টিস্যু ব্যাগ বাজারজাত করা হচ্ছে তা আসলে পলিথিন।

এগুলো সহজে পঁচে না এবং আগুন পোড়ালে এর থেকে এক ধরণের বিষাক্ত গ্যাস সৃষ্টি হয় যা পরিবেশ দূষিত হয় ও মানুষের শরীরে মারাত্মক ক্ষতিসাধন করে।

বাংলাদেশ সরকার পাট দিয়ে তৈরি চটের ব্যাগ বা এ থেকে উৎপন্ন টিস্যু ব্যাগ ব্যবহারের নির্দেশ দিয়ে পলিথিন বা এর তৈরি টিস্যু ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলেও পলিথিনের পাশাপাশি নিষিদ্ধ টিস্যু ব্যাগের ব্যবহার এখন যেন “ওপেন সিক্রেট”। মাঝে মাঝে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করলেও পলিথিনের ব্যবহার যেন দিন দিন বেড়েই চলেছে।

কিছুদিন আগে বরিশাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারকারী ব্যবসায়ীদের জরিমানা করেন এবং এ ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে চাল, ডাল, পিঁয়াজ, রসুন, চিনি, হলুদ, মরিচসহ ১৭টি পণ্য প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের তৈরি চটের বস্তা বা ব্যাগ ব্যবহারের নির্দেশ দিয়ে যান। এর প্রতিবাদে সকল দোকানদাররা তাদের দোকান বন্ধ রেখে এর প্রতিবাদ করেন।

পলিথিন ও টিস্যু ব্যাগ প্রসঙ্গে আলাপকালে বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসায়ীরা জানান, সরকার পলিথিন ও টিস্যু ব্যাগ তৈরির কারখানা বন্ধ করলেই বাজারজাত বন্ধ হয়ে যাবে। আমরা যেভাবে মাল আনি সেভাবেই ব্যবহার করি । কারখানা সিলগালা না করে খুচরা ব্যবসায়ীদের অন্যায়ভাবে জরিমানা করা হয়, যা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো অবস্থা। আমরা কেনো ভুক্তভোগী হবো? এখানে আমাদের কী করার আছে?

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD