মামুন আহমেদ,বানারীপাড়া: বানারীপাড়ায় সুমাইয়া আক্তার(১৬) নামে এক কিশোরী গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার চাখার ইউনিয়নের চাখার গ্রামের মো. হাবীবুর রহমান ওরফে হাবীব মেকারের কন্যা। জানা গেছে, আড়াই বছর পূর্বে সলিয়াবাকপুর গ্রামের পিন্টু হাওলাদারের পুত্র মাসুদ হাওলাদারের সঙ্গে সুমাইয়ার প্রথমে প্রেম ও পরে সামাজিকভাবে বিয়ে হয়।
সে সময় সুমাইয়া স্বামী মাসুদ হাওলাদারের বাড়ির পার্শ্ববর্তী সলিয়াবাকপুর নিবাসী নানা মোহাম্মদ অালীর বাড়িতে থাকতো। তাদের সংসার ভালোই চলছিলো।
কিন্তু গত সোমবার রাত ৮টায় হঠাৎ সুমাইয়ার নানার কাছে শ্বশুর পিন্টু হাওলাদার ফোন করে জানান, তার নাতনী সুমাইয়া কীটনাশক জাতীয় কিছু খেয়েছে। পরে নানা সুমাইয়াকে দেখতে রওয়ানা দিলে পথিমধ্যে দেখতে পায় ভ্যানে করে অচেতন অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে।
বানারীপাড়া হাসপাতালে অানার পর অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। বুধবার সকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়ার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Reporter Name 












