সংবাদ শিরোনাম:

ভোলার মেঘনার বঙ্গেরচরে জাহাজ ডুবি, শুরু হয়নি উদ্ধার কাজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:54:56 pm, Thursday, 29 August 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  ভোলার মেঘনার বঙ্গেরচর এলাকায় দুই হাজার ২শ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার নিয়ে এমভি তানভীর তাওসীফ-০২ নামের একটি জাহাজ ডুবে গেছে। বসুন্ধরা নামের অন্য একটি মালবাহী জাহাজের ধাক্কায় মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।এ দিকে দুর্ঘটনার দুই দিন অতিবাহিত হলেও উদ্ধারে কোনো তৎপরতা না নেওয়ায় জাহাজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ডুবে যাওয়া জাহাজের মাস্টার খায়রুল আলম জানান, চট্টগ্রাম থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে ঢাকা যাওয়ার পথে নদীর স্রোত বেড়ে যাওয়ায় ২৭ আগস্ট সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ইলিশা এলাকায় মেঘনায় নোঙর করে রাখে। ওই দিন রাত ১১টায় বিপরীত দিক থেকে আসা বসুন্ধরা ফুড ওয়ান নামের অপর একটি জাহাজ ধাক্কা দিলে বাম সাইড ফেটে সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজটিতে দুই হাজার ২শ বস্তা সিমেন্ট ক্লিংকার ছিল। ডুবে যাওয়া জাহাজের ১২ কর্মীকে অন্য একটি জাহাজ উদ্ধার করে।তিনি আরও জানান, উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা আসলে উদ্ধার কাজ শুরু হবে। এ ঘটনায় ভোলা সদর থানায় জিডি করেছেন ডুবে যাওয়া জাহাজের মাস্টার।এ দিকে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই সুজনসহ একটি টিম। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলার মেঘনার বঙ্গেরচরে জাহাজ ডুবি, শুরু হয়নি উদ্ধার কাজ

প্রকাশের সময় : 10:54:56 pm, Thursday, 29 August 2019