সংবাদ শিরোনাম:

নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:37:42 pm, Thursday, 29 August 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠির নলছিটি উপজেলার মালোয়ার গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করায় জমি মালিকের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে নলছিটি উপজেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন।এ সময় অবৈধ বালু উত্তোলন করার দায়ে জমির মালিক মো. আলম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ডোবায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

পরে বালুমহল ও মাটি ব্যবস্থা আইন ২০১০ অনুযায়ী জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ঘটনাস্থলে ড্রেজার মালিককে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

প্রকাশের সময় : 08:37:42 pm, Thursday, 29 August 2019